দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে পর্তুগাল শিবিরের অভ্যন্তরীণ পরিবেশ। বিতর্কের কেন্দ্রে রয়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, মিডফিল্ডার জোয়াও নেভেস, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া পোস্ট এবং জর্জিনা রদ্রিগেজের প্রতিক্রিয়া।
ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ফলের পর নেভেসের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, রোনালদো পর্তুগাল ও বিশ্ব ফুটবলের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বর্তমান দলে তিনি অন্যদের মতোই একজন খেলোয়াড়, যিনি দলকে সাহায্য করতে এসেছেন। পর্তুগাল শিবিরে এটি স্বাভাবিক মন্তব্য হিসেবে দেখা হলেও অনেক সমর্থক এটিকে রোনালদোর প্রতি অসম্মান হিসেবে ব্যাখ্যা করেন।

পরিস্থিতি আরও জটিল হয় একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর। সেখানে দাবি করা হয়, নেভেসের সঙ্গী মাদালেনা আরাগাও রোনালদোকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, স্ক্রিনশটটি সম্পাদিত বা ভুয়া ছিল। তবে এরই মধ্যে নেভেস, ব্রুনো ফার্নান্দেস এবং মাদালেনা অনলাইন আক্রমণের মুখে পড়েন। জর্জিনা রদ্রিগেজের একটি প্রতিক্রিয়াও নতুন করে বিতর্ক উসকে দেয়।
গত কয়েক দিনে রোনালদো, নেভেস ও পর্তুগালের অন্যান্য খেলোয়াড়দের নামে একাধিক ভুয়া বক্তব্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ডিফেন্ডার রুবেন দিয়াস জানিয়েছেন, দল বাইরের আলোচনা উপেক্ষা করে নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছে।
এদিকে রোনালদোও সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে অনুশীলনের ছবি প্রকাশ করে দলের ঐক্যের বার্তা দিয়েছেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগালকে এখন শুধু মাঠেই নয়, মাঠের বাইরের বিতর্কও সামাল দিতে হচ্ছে।
কেএম